২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সিনেটে বন্দিদের অধিকারে প্রতি ব্যাপক সাড়া

মার্কিন সিনেটররা বিভিন্ন কারাগারে বন্দিদের ওপর নিষ্ঠুর ও অমর্যাদাকর আচরণ বেআইনি ঘোষণার পক্ষে বিপুল সাড়া প্রদান করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 11:44 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

জিজ্ঞাসাবাদকালে বন্দিদের প্রতি সেনা কর্মকর্তাদের আচরণ নিয়ন্ত্রণকারী এ পদক্ষেপ মার্কিন সিনেটে ৯০-৯ ভোটে সমর্থিত হয়েছে।

ইরাকের আবু গারিব কারাগার এবং গুয়ান্তামো বে’র বন্দিশিবিরে আটকদের ওপর মার্কিন কর্মকর্তাদের অমানবিক ও অশ্লীল নির্যাতনের ইস্যুটি ২০০১ সাল থেকেই যুক্তরাষ্ট্রকে তাড়া করে ফিরছিল।

তবে সিনেটের এ সমর্থনকে ‘অপ্রয়োজনীয়’ অভিহিত করে হোয়াইট হাউস এটির বিরোধিতা করছে।