দু’বছর গভীর কোমায় থেকেও বিস্ময়করভাবে সব শুনতে পেয়েছেন এক ইতালিয়ান
ইতালীর এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় প্রায় দুই বছর গভীর কোমাতে চিকিৎসাধীন ছিলেন।
চিকিসৎক তার বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন এবং কার্যত মৃতই ঘোষণা করেছিলেন। কিন্ত এখন তার পরিবার জানাচ্ছে যে, কোমা থাকা অবস্থায় তার চারপাশে যে কথাবার্তা ও আলোচনা হয়েছে তার সবই তিনি শুনতে পেয়েছেন।
চার সন্তানের জনক সালভেতর ক্রিসাফোলির মৃতাবস্থা থেকে আরোগ্য লাভের ঘটনা ইতালীতে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এরফলে মৃত্যু পথযাত্রী রোগীদের জীবন কেড়ে নেওয়ার বিরুদ্ধে এতোদিন যারা প্রতিবাদ করে আসছিলেন তাদের হাতকে শক্তিশালী করবে।
ক্রিসাফোলি ২০০৩ সালে এক মারাত্মক গাড়ী দুর্ঘটনায় আহত হন এবং পরে কোমায় চলে যান। ডাক্তার তার বাঁচার আসা ছেড়ে দিলেও গত বুধবার তার ঠোঁট থেকে মা ডাক বেরিয়ে আসে এবং জ্ঞান ফিরে পান। অনেক এই ঘটনাকে গত মার্চে খাদ্যের টিউব সরিয়ে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ব্রেন ধ্বংসপ্রাপ্ত ফ্লোরিডার মহিলা টেরি শিয়াভোর সাথে তুলনা করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
