২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেস্কিকো ও মধ্য আমেরিকায় হ্যারিকেন স্টানের আঘাতে নিহত ১৬২

হ্যারিকেন স্টানের আঘাতে মধ্য আমেরিকা এবং মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ব্যাপক ভূমিধ্বস, বন্যা এবং ভারি বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ১৬২ জন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 10:31 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

চারদিনের বিরামহীন বৃষ্টি এবং পানি উপচে পড়ার কারণে পাহাড়ী গ্রাম এবং শহরাঞ্চলের বস্তি এলাকার জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে আসে।

উদ্ধারকর্মীরা জানায়, মৃত্যুর হার বর্তমান সংখ্যার চেয়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বেশী। গুয়েতেমালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯। এল সালভেদরে ৬২ এবং মেক্সিকো, নিকারাগুয়া ও হন্ডুরাসে ২১ জন মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আরও শত শত লোক মারা যাওয়ার সংবাদ আসছে।

পানি প্রবাহের তীব্রতার কারণে তিনটি কংক্রিটের ব্রিজ ধ্বংস হয়েছে, বাড়ীঘর হোটেল, গাড়ী ভেসে গেছে, বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে রয়েছে বলে জানালেন উদ্ধারকর্মীরা।

১৯৯৮ সালের পর এবারের প্রাকৃতিক দুর্যোগই ভয়াবহ। সেসময় মধ্য আমেরিকার বিশেষ করে হন্ডুরাস এবং নিকারাগুয়ায় হ্যারিকেন মিচের আগাতে ১০ হাজার লোক নিহত হয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।