ইরাকে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ২৬, আহত ৮৭
দক্ষিণ বাগদাদের হিলায় শিয়া মসজিদে বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছে।
পবিত্র রমজানের প্রথম দিন মসজিদে সমবেত প্রার্থনাকারীদের উদ্দেশে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় বিকেল ৬ টায় ঐতিহাসিক ইবনে আল নামা মসজিদে বোমা হামলা হয়।
অনেকে আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদের প্রবেশমুখে গাড়ি নিয়ে প্রবেশ করে বলে জানালেও প্রত্যক্ষদর্শীরা বলেছে, হামলাকারী বোমা নিয়ে মসজিদে প্রবেশ করে।
পুলিশ জানিয়েছে, বোমার আঘাতে মসজেদের ছাদ ধসে পড়লে লোকজন মসজিদে আটকা পড়ে যায়। এছাড়াও মসজিদের আশেপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
মসজিদের ধ্বং¯তূপ থেকে আহত ব্যক্তিদের ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। উদ্ধার কাজ এখনও চলছে।
ইরাকের সুন্নি মুসলমানরা মঙ্গলবার থেকে রোযা শুরু করেন। ইসলামের দুই সম্প্রদায়ের দুটি ভিন্ন দিনে রোযা রাখার এটি তৃতীয় বছর।
২০০৩ সালে মার্কিন বাহিনীর ইরাক দখলের পর হিলায় শিয়া মুসলমানদের ওপর সুন্নি বিদ্রোহীরা কয়েক দফায় হামলা চালায়।
শুক্রবার শিয়া অধ্যুষিত শহরে সবজি বাজারে গাড়ি বোমায় কমপক্ষে ১০ জন নিহত হয়। সুন্নি বিদ্রোহীরা রোযা চলাকালীন সময়ে আরও হামলা চালানো হবে বলে জানিয়েছে।
