২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের জন্য গাড়ি তৈরি করেছে হোন্ডা

এবার কুকুরের জন্য গাড়ি তৈরি করেছে হোন্ডা মোটর কোম্পানি। আরামপ্রদ এবং সহজে ব্যবহার উপযোগী বাহন তৈরির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ওয়ান্ডারফুল ওপেনহার্টেড ওয়াগন কনসেপ্ট (ডব্লিউ.ও.ডব্লিউ) নামক গাড়িটি সাংবাদিকদের প্রদর্শণ করা হলেও বাণিজ্যিকীকরণ করা হবে না বলে জানানো হয়েছে। এ মাসের শেষ নাগাদ টোকিও অটো শোতে এটি প্রদর্শণ করা হবে।

গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি বাক্সের সাহায্যে গাড়ি চালানোর সময় কুকুরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এর মালিক।

গাড়ির বিশেষত্ব হলো, এর পেছনের আসনের বড় বাক্সটি চাইলে বন্ধ বা খোলা যাবে। এমন কি বড় আকারের কুকুরের জন্য বিশেষ আসনেরও ব্যবস্থা রয়েছে গাড়িটিতে।

সাধারণত গাড়ি দুর্ঘটনায় প্রাণীদের ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও এই গাড়িতে সে সম্ভাবনা নেই।

হোন্ডা জানায়, জাপানের প্রায় প্রতি পাঁচটি পরিবারের একটি পরিবার কুকুর পুষে থাকে। মানুষের সেরা সঙ্গী হিসেবে বিবেচিত কুকুরের জন্য জাপানিদের গাড়ির দাবি থেকেই নতুন গাড়িটি উদ্ভাবন করা হয়।

ডব্লিউ.ও.ডব্লিউ সহজে স্থানান্তর এবং ধোয়া-মোছা করা যাবে। কুকুরের সুবিধার জন্য গাড়ির দরজাও সহজে খোলা বা বন্ধ করা যাবে।

হোন্ডার ডিজাইনার কাতশুহিতো নাকামুরা বলেন, কুকুরের কথা মাথায় রেখেই এ গাড়ির ডিজাইন করা হয়েছে। কিন্তু বয়স্ক, শিশু এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের উপযোগী বাহনে পরিণত হতে পারে।