আগামী ১০ বছরে ক্রনিক অসুখে বিশ্বের ৪০ কোটি লোকের মৃত্যু হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক রির্পোটে জানিয়েছে, ২০১৫ সাল নাগাদ হৃদরোগ, ডায়বেটিস এবং অন্যান্য ক্রনিক অসুস্থতায় বিশ্বে ৪০ কোটি লোকের মৃত্যু হবে।
তবে স্বাস্থ্যপোযোগী জীবনযাত্রা ও কমমাত্রার ঔষধ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক লি জং য়ো বলেন, চীন ও ভারতে এ ধরণের মৃত্যুর হার বেশী। পরিমিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং ধূমপান ত্যাগ করে এসব রোগ থেকে মৃত্যুর হার অনেক কমিয়ে আনা যায়। তবে এইডস সংক্রামিত হয়ে মৃত্যুর হার ক্রমশ বেড়ে যাচ্ছে। ক্রনিক কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে বিশ্বে প্রতি পাঁচজনে তিনজন মারা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১২৮ পৃষ্ঠার ওই রিপোর্টে বলা হয়, আগামী ১০ বছরে চার কোটি লোক স্বাস্থ্য সচেতন জীবন-যাপন এবং অপেক্ষকৃত কম মূল্যের ঔষধ প্রয়োগ করে মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারেন। নিয়মিত ব্যায়াম এবং উন্নত খাদ্যাভাসের মাধ্যমে শতকরা ৮০ ভাগ অপরিণত হৃদরোগ, পক্ষাঘাত এবং ডায়বেটিস থেকে পরিত্রাণ পাওয়া যায়।
