মায়ের প্রতি ভালোবাসা
মায়ের প্রতি গভীর ভালোবাসার প্রমাণ দিলেন দক্ষিণ ভারতের একজন অধ্যাপক। ভালোবাসার প্রমাণ স্বরূপ মায়ের মৃতদেহ ২০ বছর পর্যন্ত নিজের কাছে রেখে তিনি দিয়েছিলেন।
অন্ধ্র প্রদেশের সিদ্দভট গ্রামের সৈয়দ আব্দুল গাফুরের মা ১৯৮৫ সালে মারা যান। কিন্তু তাকে কবর না দিয়ে তিনি কেমিক্যাল দিয়ে মৃতদেহ সংরক্ষণ করে কাঁচের বাক্সে রেখে দেন। এ কারণে স্ত্রী তাকে ছেড়ে চলে যান, পাড়া প্রতিবেশীরাও তাকে একঘরে করে রাখে।
শনিবার ৬০ বছর বয়সে আব্দুল গাফুর মারা যান। মৃত্যুর পর তার শেষ ইচ্ছে অনুযায়ী গ্রামের মসজিদের পাশে একই কবরে মা-ছেলেকে কবর দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক অশোক কুমার জানিয়েছেন।
