২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশার কারণে রাশিয়ায় সিরিজ সড়ক দুর্ঘটনা

রাশিয়ায় শীতের প্রকোপ প্রকট হয়ে উঠছে। ঘন কুয়াশার কারণে ভ্লাদিমির অঞ্চলে মঙ্গলবার প্রায় ত্রিশটিরও বেশি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এসব ঘটনায় চারজন নিহত এবং ১৩জন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

আঞ্চলিক ট্রাফিক পুলিশের প্রধান আলেকজান্ডার নাজারভ বলেন, ঘন কুয়াশার কারণে ভালভাবে কিছু দেখা যাচ্ছিল না। ফলে পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। আর এর ফলে একের পর এক গাড়ি এসে দুর্ঘটনাস্থলে আছড়ে পড়ে। একে একে ৩৬টি গাড়ি দুর্ঘটনাকবলিত হয়।

এ ঘটনার পর ভ্লাদিমির অঞ্চলে ভলগা হাইওয়ের দশ কিলোমিটার এলাকা জুড়ে ট্রাফিক বিভাগ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।