২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইন টাওয়ার হামলা নিয়ে মন্তব্য করায় নিউইয়র্কের ইমামের পদত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নিউইয়র্কের ইমাম নিয়োগের আগেই পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 02:29 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

৩০ বছর বয়সী ইমাম ইন্তেখাব হাবিব স্থানীয় একটি দৈনিককে টুইন টাওয়ার ধ্বংসের পেছনে কেবল আল কায়েদার একক হস্তক্ষেপের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করেন। শুক্রবার ইমাম পদে যোগদানের কয়েক ঘন্টা আগে তিনি পদত্যাগ করেন।

ইমাম হাবিব শুক্রবারে প্রকাশিত সাক্ষাৎকারে টুইন টাওয়ারে হামলার ঘটনায় মার্কিন সরকারের ভূমিকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, বিশেষজ্ঞদের মাধ্যমে তিনি জেনেছেন, ইস্পাতের ভবন কেবল আগুনে পুড়ে ধ্বংস হতে পারে না।

সৌদি আরবে ইসলামী আইনের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত হাবিব ওই হামলাকে মর্মান্তিক বলে উল্লেখ করে হামলায় কারা জড়িত থাকতে পারে সে ব্যাপারে কোন মন্তব্য করেননি।

নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ হাবিবের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বলে তার মুখপাত্র জানান।