২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাম্বিয়ায় হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত

কলম্বিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের একটি দুর্গম গ্রামে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ কমকর্তা নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বামপন্থী ‘রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া’র (এফএআরসি) বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ প্রধান জেনারেল লুই রুইজ জানিয়েছেন।

জেনারেল রুইজ বলেন, বিদ্রোহীদের একটি বিশাল দল রোববার রাতে চোকো প্রদেশের দুর্গম গ্রাম সিপির স্থানীয় পুলিশ ষ্টেশনে হামলা চালায়। চোরাচালানের অন্যতম প্রধান রুট ওই গ্রামটিতে পুলিশ কর্মকর্তারা এ সময় টহল দিচ্ছিলেন।

কলম্বিয়ায় ৪০ বছর ধরে বিদ্রোহীরা ডানপন্থী আধা সামরিক বাহিনী এবং সরকারি সৈন্যদের সাথে যুদ্ধ করে আসছে।