২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য আমেরিকায় ঝড় ও ভূমি ধসে নিহত ২৯

মধ্য আমেরিকায় ক্রান্তীয় ঝড় ও ভূমি ধসে ২৯ জনের প্রাণহানি ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 09:28 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ঝড়ে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এল সালভাদর। সেখানে ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

সোমবার দেশটির সরকার জরুরী অবস্থা ঘোষণা করেছে। সেখানকার সবচে বড় আগ্নেয়গিরির কম্পণে জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে।

স্টানের আঘাতের চিহ্ন দেখা গেছে গুয়েতেমালা ও হন্ডুরাসেও। গুয়েতেমালায় কমপক্ষে চারজন এবং হন্ডুরাসে দুইজন নিহত হয়েছে।

গুয়েতেমালা শহরের ১৫০ মাইল পশ্চিমে বাড়ি ভেঙ্গে একজন অন্তঃস্বত্তা মহিলা, তার এক সন্তান ও ভাগ্নে নিহত হয়েছে।

মধ্য আমেরিকায় টানা তিন দিনের প্রবল বর্ষণ শেষে পুরো সপ্তাহ জুড়ে মেক্সিকোর ইউকাতান প্রণালীর ওপর দিয়ে ঝড়টি অতিবাহিত হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, সান সালভাদরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সান মার্কোসে ভূমিধসে একই পরিবারের শিশুসহ পাঁচজন মাটি চাপা পড়েছে।

সান সালভাদরের পশ্চিমের চাপারেল, আটিওস ও লর্ডস গ্রামের ১৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট টনি সাকা বলেন, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জরুরী কর্মী নিয়োগ করা হলেও ভূমিধস এবং বন্যার ফলে প্রধান সড়কগুলোর সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যাওয়ায় তারা বাধাগ্রস্ত হচ্ছে।

গুয়েতেমালায় ১২টি সম্প্রদায় বন্যায় আটকে পড়েছে।

ত্রাণ কর্মকর্তা হুগো হারনান্দেজ বলেন, নদীর পানি শহরে প্রবেশ করায় দক্ষিণের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।