২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরজগতের ‘জিনা’ গ্রহের পাশেই চাঁদের অস্তিত্ব

মার্কিন জ্যোতির্বিদরা সৌরজগতকে ঘিরে ঘূর্ণায়মান নতুন একটি চাঁদের সন্ধান লাভ করেছেন। তারা জোর দিয়ে বলেছেন, এটাই হবে সৌরজগতের দশম গ্রহ। রোববার এক ঘোষণায় তারা নতুন গ্রহ আবিষ্কারের এ খবর জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 04:23 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্বিদ মাইক ব্রাউন তার ব্যক্তিগত ওয়েবসাইটে রোববার এক ঘোষণায় জানান, চাঁদটি জিনা গ্রহের এত কাছাকাছিই অবস্থান করছে যে, পৃথিবীতে বিদ্যমান কোন টেলিস্কোপই এর অস্তিত্ব চিহ্নিত করতে পারেনি।

ব্রাউন বলেন, তার দল নতুন চাঁদের আবিষ্কার সম্পর্কে একটি বর্ণনা কাগজে লিখে এস্ট্রোফিজিক্যাল জার্নালের কাছে জমা দিয়েছে।

ব্যক্তিগত ওয়েব সাইটে ব্রাউন বলেছেন, হাওয়াইয়ের মাউনা কি’র কিক অবজারভেটরির প্রযুক্তি ব্যবহার করে তার দল ১০ সেপ্টেম্বর চাঁদটির অস্তিত্বের সন্ধান পায়।

জুনে ব্রাউন জিনা অথবা ‘২০০৩ ইউবি ৩১৩’-এর আবিষ্কারের কথা ঘোষণা করেন। তখন তিনি জিনাকে দশম গ্রহ হিসেবে দাবি করলেও অনেক আন্তর্জাতিক জ্যোতির্বিদ গভীরভাবে জিনাকে পর্যবেক্ষণ করা না পর্যন্ত তাকে দশম গ্রহ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান।

চাঁদটি জিনার (ব্যাস ২৮০০ কিলোমিটার) চেয়ে আটগুন ছোট। এর ব্যাস ৩৫০ কিলোমিটার। চাঁদটিকে গ্যাব্রিয়েল নামে ডাকা হচ্ছে। গ্যাব্রিয়েল পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের চেয়েও আটগুন ছোট।