২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবন্ত একজনের জীবন বাঁচালেন টোরির এক সাংসদ

লন্ডনের রক্ষণশীল এক সাংসদ পানিতে ডুবন্ত একজনকে বাঁচিয়ে জীবনরক্ষাকারীর ভূমিকা পালন করলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 11:08 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

১৮ বছর বয়সী স্কুলছাত্র জ্যাক শেলীকে লিচফিল্ড সেন্টারে মিনিস্টার পুল থেকে ডুবন্ত এক লোককে উদ্ধার করতে সাহায্য করেন লিচফিল্ডের সাংসদ মাইকেল ফ্যাব্রিকান্ট।

বৃহস্পতিবার সকালে শেলী চিৎকার শুনে বাইরে বেরিয়ে মাঝ বয়সী একজনকে ডুবতে দেখে সাহায্যের জন্য দৌঁড়ে যান। সেসময় ফ্যাব্রিকান্টকে ট্যাক্সি থেকে নামতে দেখে সাহায্য চাইলে দুজন মিলে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে পুলিশ ও চিকিৎসক আসার আগে তারা প্রাথমিকভাবে তার শুশ্রুসা করেন।