বালিতে বোমা হামলার তীব্র সমালোচনা জানিয়েছেন ব্লেয়ার
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তীব্র ভাষায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সংগঠিত বোমা হামলার সমালোচনা করেছেন।
তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বাম্বাং ইউধোয়নোকে সহানুভূতি ও সমবেদনা জানিয়ে একটি বার্তা প্রেরণ করেন।
শনিবার কমপক্ষে তিনটি বোমা হামলায় ২৫ জন নিহত হলে তিনি বালির জনগণকে পূর্ণ সমর্থন দেয়ার নিশ্চয়তা দেন।
ব্রিটিশ-অস্ট্রেলীয় দ্বৈত নাগরিক একজন মহিলা মারাত্মকভাবে এবং একজন ব্রিটিশ নাগরিক সামান্য আহত হয়েছেন বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে।
লন্ডনের মেয়র কেন লিভিংস্টোন বোমা হামলায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান।
এ দুর্ঘটনার ফলে দুশ্চিন্তাগ্রস্ত বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের তথ্য সরবরাহের জন্য পররাষ্ট্র দপ্তরে জরুরী হেলপলাইন বসানো হয়েছে।
ব্লেয়ার এক বিবৃতিতে তীব্র ভাষায় বালিতে সংগঠিত বোমা হামলার সমালোচনা করে সেখানকার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সমবেদনা জানান।
জাকার্তা এবং হংকংয়ের ব্রিটিশ রাষ্ট্রদূত হংকং থেকে বালিতে জরুরী একটি দল প্রেরণ করেছেন বলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন। এই দলে লন্ডনের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।
স্থানীয় সময় ৮ টায় উপকূলীয় এলাকা জিম্বারান ও পশ্চিমা দেশের পর্যটকদের আর্কষণীয় পর্যটন কেন্দ্র কুতা সৈকতে বোমা হামলা সংগঠিত হয়।
পররাষ্ট্র দপ্তরে আগামীতে আরও বোমা হামলা হতে পারে বলে খবর রয়েছে। ইন্দোনেশিয়া পুলিশ তাই সতর্ক অবস্থায় রয়েছে।
তবে দ্যা এসোসিয়েশন অব ব্রিটিশ ট্রাভেল এজেন্টস (আবটা) বলেছে, বালিতে কতজন ব্রিটিশ পর্যটক অবস্থান করছেন সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছু জানে না।
