২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ১ জনকে বাঁচাতে গিয়ে ৫ জনের ডুবে মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পানি ভর্তি একটি খাদে পড়ে তিন কিশোর-কিশোরীসহ একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2022, 12:01 PM

Updated : 14 Jul 2022, 05:56 PM

মুম্বাই সংলগ্ন ডম্বিভালির কাছে সন্দাপ গ্রামে শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।

গ্রামবাসীরা জানান, গ্রামের পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী কাপড় ধুচ্ছিলেন।

‘‘সম্ভবত এ সময় এক কিশোর পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাকিরা পানিতে ঝাঁপ দেয় এবং পাঁচজনই ডুবে যায়।”

মৃতরা হলেন, মীরা গায়কোয়াদ (৫৫), তার ছেলের বউ অপেক্ষা (৩০) এবং তিন নাতি-নাতনি ময়ুরেশ (১৫), মোকশা (১৩) ও নিলেশ (১৫)।

পুলিশ জানায়, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে এবং ডম্বিভালি থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে।