২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রীর ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2022, 05:57 PM

Updated : 14 Jul 2022, 05:54 PM

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, মস্কোর বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য অতিশয়োক্তি’ করার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় জাপানের প্রধানমন্ত্রী কিশিদাসহ পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশির নাম রয়েছে।

এছাড়াও, এ তালিকায় আছেন অন্যান্য আরও জাপানি কর্মকর্তা, সাংবাদিক এবং অধ্যাপকও। নিষেধাজ্ঞা কবলিত এই ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ইউক্রেইনে আগ্রাসনের ঘটনায় রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করেছিল জাপান। রাশিয়ার আটজন কূটনীতিককেও বহিষ্কার করেছিল টোকিও।

সে সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছিলেন, “রাশিয়া বারবার বেসামরিক মানুষ হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। এই যুদ্ধাপরাধের কোনও ক্ষমা হয় না।”