২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের ১১ ‘রুশপন্থি’ দলের ওপর নিষেধাজ্ঞা জেলেনস্কির

ইউক্রেইনের ১১টি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 04:32 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

এ দলগুলোর মধ্যে কয়েকটির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

শনিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি নিষেধাজ্ঞা দেওয়া দলগুলোর নাম বলেছেন। এগুলোর মধ্যে আছে অপজিশন প্ল্যাটফর্ম- ফর লাইফ, এটি ইউক্রেইনের অন্যতম বৃহৎ রুশপন্থি দল, পার্লামেন্টে তাদের আসনও আছে।

অন্য যে দলগুলো বিধিনিষেধের খাড়ায় পড়েছে, সেগুলো হল- অপজিশন ব্লক, পার্টি অব শারি, আওয়ারস, লেফট অপজিশন, ইউনিয়ন অব লেফট ফোর্সেস, স্টেট, প্রোগ্রেসিভ সোশালিস্ট পার্টি অব ইউক্রেইন, সোশালিস্ট পার্টি ইউক্রেইন, সোশালিস্টস ও ভ্লাদিমির সালদো ব্লক।

ইউক্রেইনের বিচার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা কার্যকরে দ্রুত পদক্ষেপ নেবে; যতদিন মার্শাল ল জারি থাকবে, ততদিনই এ নিষেধাজ্ঞা থাকবে বলেও জেলেনস্কি জানিয়েছেন।