২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে তিন রুশ কমান্ডার নিহতের খবর

যুদ্ধের মধ্যে ইউক্রেইনের বাহিনীর খুব কাছাকাছি যাওয়ার পর রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিনজন কমান্ডার নিহত হয়েছেন বলে খবর দিয়েছে পশ্চিমা কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 12:04 AM

Updated : 02 Aug 2022, 03:03 PM

তাদের বরাতে বিবিসি লিখেছে, রাশিয়ার ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির উপপ্রধান এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। নিহত বাকি দুজনের একজন ডিভিশনাল কমান্ডার এবং অন্যজন রেজিমেন্টাল কমান্ডার।

পশ্চিমা কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির ওপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অভিযানে আরও গতি আনার চেষ্টায় রুশ কমান্ডারদের কেউ কেউ তাদের বাহিনী নিয়ে যুদ্ধের মধ্যে অনেক বেশি এগিয়ে গিয়েছিলেন। কিন্তু তার ফল সবক্ষেত্রে ভালো হয়নি। 

ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ভাষ্য আসেনি। তবে প্রাভদা বৃহস্পতিবারই লিখেছিল, ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি ইউক্রেইনে বিশেষ অভিযানে নিহত হয়েছেন। 

শত শত ট্যাংক নিয়ে রাশিয়ার ৮৪ কিলোমিটার দীর্ঘ এক সেনা বহর ইউক্রেইনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে চলেছে গত কয়েক দিন ধরে। কিন্তু তাদের গতি বেশ ধীর হয়ে এসেছে।

পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেইনে অভিযানে এসে রুশ বাহিনীকে ধারণার চেয়েও বেশি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।