২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ১০ জনের মৃত্যু, গৃহহারা শতাধিক

দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় শহর ইস্ট লন্ডনের আশপাশের এলাকায় বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু ও কয়েকশত লোক গৃহহারা হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2022, 11:46 AM

Updated : 28 Apr 2022, 11:26 PM

সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকার নদীগুলোর পাড় উপচে যাওয়া পানিতে তীরবর্তী লোকালয়সহ রাস্তাগুলো ডুবে গেছে।

জাতীয় সম্প্রচারমাধ্যম এসএবিসির ফুটেজে দেখা গেছে, ডুবে থাকা মহাসড়কগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া জলের ধারার মধ্য দিয়ে গাড়িগুলো এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।  

বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইস্ট লন্ডন শহরের কাছে ডনসনা জনপদসহ কয়েকটি এলাকায় টিনের চালের বহু ঘরবাড়ি ভেসে গেছে। 

বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় এলাকাগুলোতে বন্যা ও খরা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রায় পাঁচ লাখ বাসিন্দারা শহর ইস্ট লন্ডনের অবস্থান এ অঞ্চলটিতেই।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ আফ্রিকাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে ২০১৯ সালে দেশটির পরিবেশ মন্ত্রণালয় একটি পরিকল্পনা তৈরি করেছিল, তাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত সাড়া দেওয়ার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতি কাটিয়ে ওঠায় সহায়তা করার ওপর জোর দেওয়া হয়েছিল।