২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ফের কোভিড শনাক্তের নতুন রেকর্ড, আক্রান্ত ৮৮,৩৭৬

যুক্তরাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক কোভিড রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার নতুন ৮৮,৩৭৬ জনের কোভিড শনাক্ত হওয়ার খবর জানিয়েছে দেশটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2021, 12:16 AM

Updated : 08 Apr 2022, 12:01 AM

এই সংখ্যা করোনাভাইরাস মহামারী শুরুর সময় থেকে সবচেয়ে বেশি এবং বুধবারের রেকর্ড সংক্রমণের সংখ্যার চেয়েও প্রায় ১০ হাজার জন বেশি।

ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উইটি বৃহস্পতিবার বলেছেন, কোভিড রোগী বেড়ে গিয়ে স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়ছে।

উপরন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন খুবই দ্রুত ছড়িয়ে পড়ার কারণে হাসপাতালে রোগী ভর্তি আরও বেড়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন ক্রিস।

আইনপ্রণেতাদেরকে তিনি বলেন, ওমিক্রন এতটাই সংক্রামক যে, এটি করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় মৃদু বলে প্রমাণিত হলেও এই ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বেড়ে যেতে পারে।

তবে ভরসা দিয়ে তিনি বলেন, টিকা দেওয়া থাকলে হাসপাতালের কেয়ার ইউনিটে রোগী ভর্তির সংখ্যা কমতে পারে এবং রোগীদেরকে কম সময় হাসপাতালে থাকতে হতে পারে।

বৃহস্পতিবার হাসপাতালে ৮৪৯ জন ভর্তি হয়েছে বলে জানান ক্রিস। তবে এমন পরিস্থিতির মধ্যেও যুক্তরাজ্যে লকডাউন জারি করা হবে না বলে এদিন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলেন, আমি জনগণকে বড়দিনের আয়োজন বাতিল করতে বলছি না। কিন্তু সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।