২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, আটকা শতাধিক মানুষ

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লাগায় ভবনটির ছাদে ১০০’রও বেশি মানুষ আটকা পড়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 05:46 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

বুধবার দুপুরের দিকে একটি বৈদ্যুতিক সুইচ রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই ভবনজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

ভবনের ছাদে প্রায় ১৫০ জন আটকা পড়েন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ। তাছাড়া, পরে আগুনও নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত সেখানে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতোমধ্যে অনেককে উদ্ধারও করা হয়েছে।

হংকংয়ের এই ৩৯ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আছে বেশকিছু রেস্তোরা, অফিস, দোকান এবং শপিং মল এলাকা। আগুন লাগার পর অনেককেই ভবন থেকে বের আনা হয়।

আগুন লাগার কারণ কী তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। ধোঁয়ায় চারিদিক ছেয়ে যাওয়ায় রেস্তোঁরা থেকে প্রায় ১শ’ জনকে ৩৯ তলার ছাদে নিয়ে যাওয়া হয়।

তারা সেখানে উদ্ধারের অপেক্ষায় আছেন। তাদেরকে উদ্ধারে মই ব্যবহার করা হচ্ছে।