২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিবায়ুর ধ্বংসচিত্র: টর্নেডোর আগে ও পরে

মধ্যরাতের পর সৃষ্টি হল অন্তত ৩০টি টর্নেডো; যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ছয় রাজ্যে প্রায় ২০০ মাইল দীর্ঘ এক পথ ধরে চলালো ঘূর্ণিবায়ুর তাণ্ডবনৃত্য, এক রাতে বদলে গেল বিস্তীর্ণ এলাকার দৃশ্যপট। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 12:42 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

শনিবার রাতের এই প্রলয়ঙ্করী দুর্যোগে কেনটাকিতেই মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, ঝড়ের কারণে এত বিপুল ক্ষতি এ রাজ্যে আর কখনও দেখেননি তিনি।

টর্নেডোর গমনপথে কেনটাকির একটি মোমবাতি কারখানা, মিজৌরিতে একটি নার্সিং হোম আর ইলিনয়ে অ্যামাজনের একটি গুদাম ধ্বংস হয়েছে মুহূর্তে। 

কেনটাকির পুলিশ কর্মকর্তা ডিন প্যাটারসন বলেছেন, “মেফিল্ডে পুরো ভূচিত্রই বদলে দিয়ে গেছে এই টর্নেডো।”

সেই ধ্বংসের মাত্রা বুঝতে টর্নেডোর আগে ও পরের কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে সিএনএন।

টর্নেডোর আগে: মেফিল্ডের শহরতালি, কেনটাকি। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর পরে: মেফিল্ডের শহরতালি, কেনটাকি। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর আগে: মেফিল্ড কনজ্যুমার প্রডাক্টস ক্যান্ডেল ফ্যাক্টরি, কেনটাকি। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর পরে: মেফিল্ড কনজ্যুমার প্রডাক্টস ক্যান্ডেল ফ্যাক্টরি, কেনটাকি। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর আগে: মোনেট ম্যানর নার্সিং হোম, আরকানস। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর পরে: মোনেট ম্যানর নার্সিং হোম, আরকানস। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর আগে: অ্যামাজনের ওয়্যারহাউজ, ইলিনয়। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর পরে: অ্যামাজনের ওয়্যারহাউজ, ইলিনয়। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর আগে: মেফিল্ড, কেনটাকি। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর পরে: মেফিল্ড, কেনটাকি। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর আগে: মোনেটের একটি খামার, আরকানস। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর পরে: মোনেটের একটি খামার, আরকানস। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর আগে: মেফিল্ডের কাউন্টি কোর্টহাউজ, কেনটাকি। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস টর্নেডোর পরে: মেফিল্ডের কাউন্টি কোর্টহাউজ, কেনটাকি। স্যাটেলাইট ছবি: ম্যাক্সার টেকনোলজিস