২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির সিসিলিতে ভবন ধসে নিখোঁজ ১২

ইতালির সিসিলি দ্বীপে গ্যাস বিস্ফোরণে একটি চারতলা ভবন ধসে তিনটি শিশুসহ ১২ জন নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 11:43 AM

Updated : 07 Apr 2022, 11:59 PM

স্থানীয় সময় রোববার ভোরে দ্বীপটির রাভানুজা শহরের কেন্দ্রস্থলে ঘটনাটি ঘটেছে বলে নিজেদের দাপ্তরিক টুইটার একাউন্টে জানিয়েছে ইতালির দমকল বিভাগ।

বার্তা সংস্থা এএনএসএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসলাইনের একটি পাইপ বিস্ফোরিত হওয়ার পর ভবনটিতে আগুন ধরে যায়।  

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ খোঁড়া শুরু করে। নিখোঁজ লোকজনের মধ্যে এক তরুণ দম্পতিও আছেন, তারা প্রথম সন্তান আগমণের অপেক্ষায় ছিলেন। 

এএনএসএ জানিয়েছে, বিস্ফোরণে পাশের দু’টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ ও দুই জন নারীকে উদ্ধার করেছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।