২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য দ্বার খুলছে ভারত

২০ মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো কোভিড টিকা নেওয়া ভ্রমণকারীদের ভারতে ঢুকতে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Nov 2021, 12:26 AM

Updated : 07 Apr 2022, 11:53 PM

এশিয়া জুড়ে গতিশীল টিকাদান কর্মসূচি এবং করোনাভাইরাস সংক্রমণ কমে আসার এ সময়ে এই পদক্ষেপের মধ্য দিয়ে ভারতে বিধ্বস্ত পর্যটন শিল্পের পালে হাওয়া লাগবে।

ভারত করোনাভাইরাসের বিপর্যয়কর দ্বিতীয় ঢেউ থেকে সদ্যই বেরিয়ে এসেছে। দেশটিতে এখন কোভিড আক্রান্তর সংখ্যা আগের চেয়ে কমে এখন দৈনিক প্রায় ২০ হাজার জনের কোভিড শনাক্ত হচ্ছে।

সে কারণে ৯৯ টি দেশ থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া পর্যটকদের ভারতে কোয়ারেন্টিনমুক্তভাবে প্রবেশ করতে দেওয়া শুরু হয়েছে।

সরকারি হিসাবে, ২০২০ সালে ভারতে মাত্র ২৭ লাখ ৪০ হাজার বিদেশি পর্যটক সমাগম হয়েছিল, এর আগের বছরে যে সংখ্যা ছিল ১ কোটি ৯৩ লাখ।

গত মাসে ভারত ভাড়া করা ফ্লাইট চলাচল করতে দিতে শুরু করবে বলে জানিয়েছিল। এবার সোমবারের ঘোষণায় সে আওতা আরেকটু বাড়িয়ে ৯৯ টি দেশ থেকে টিকা নেওয়া ভারতীয় ভ্রমণকারীদের সব ফ্লাইট চালু শুরু করার কথা জানানো হল।

তবে চীন, যুক্তরাজ্য এবং কানাডার মতো প্রধান কয়েকটি দেশের ভ্রমণকারীরা এই আওতার মধ্যে নেই। কারণ এই সব দেশ এখনও ভারত থেকে আসা ভ্রমণকারীদের জন্য দ্বার খোলেনি।

পর্যটন বাড়াতে ৫ লাখ ফ্রি ভিসা দেওয়ারও পরিকল্পনা করছে ভারত সরকার। ভারতের ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জ্যোতি মায়াল বলেন, “আমরা ছোট ছোট পদক্ষেপ নিচ্ছি। আগামী কয়েকমাসেই আমরা পর্যটকের একটা ভাল সংখ্যা দেখতে পাব।”