বৈধ কাগজ থাকলে ৩১ অগাস্টের পর ভ্রমণ করতে পারবে আফগানরা
আফগানিস্তানে কাবুলের বিমানবন্দর থেকে তালেবান ৩১ আগস্টের পর লোকজনকে আর সরিয়ে নিতে না দিলেও ওই সময়ের পর বৈধ কাগজপত্র থাকা আফগানদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করতে দেবে। জার্মানিকে একথা জানিয়েছে তালেবান।
বুধবার জার্মানির ঊধ্র্বতন এক কূটনীতিক বুধবার একথা জানিয়েছেন। তিনি দোহায় তালেবানের সঙ্গে আলোচনা করছেন।
এক টুইটে জার্মান রাষ্ট্রদূত মার্কাস বলেন, “পরিচালক স্টানেকজাই আমাকে আশ্বস্ত করেছেন যে, আইনি কাগজপত্র থাকা আফগানরা ৩১ অগাস্টের পরে বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের সুযোগ পাবেন।”
কাবুলে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাইয়ের কথা উল্লেখ করেছেন। মঙ্গলবার তিনি আলোচনার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
পশ্চিমা দেশগুলোর সরকার কাবুল থেকে তাদের নাগরিক ও আফগান কর্মীদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে। মার্কাস বলেন, আমরা কাবুলের বিমানবন্দর সচল রাখার জরুরি প্রয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা করেছি।
তালেবান কাবুল বিমানবন্দর চালাতে তুরস্কের কাছ থেকে এরই মধ্যে কারিগরি সহায়তা চেয়েছে। তবে একই সঙ্গে তারা বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ৩১ অগাস্টের মধ্যে তুরস্কের সেনাদেরও যে আফগানিস্তান ছাড়তে হবে তাও জোর দিয়ে বলেছে।
জার্মান দূত মার্কাস উল্লেখ করেন, জার্মানি আফগান জনগণের জন্য মানবিক সহায়তা ১ কোটি ইউরো বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে উন্নয়ন সহযোগিতা আবার শুরুর বিষয়টি শর্তের ওপর নির্ভর করবে, যেমনটি অতীতে আফগান সরকারের ক্ষেত্রে ছিল।
