২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2021, 12:07 AM

Updated : 25 Jul 2022, 05:23 PM

দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে হামলার এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

স্থানীয় মেয়র হালিদো জিবো ফোনে রয়টার্সকে জানান, তিলাবেরি অঞ্চলের থেইম গ্রামে জুমার নামাজের সময় অজ্ঞাত বন্দুকধারীরা গুলিবর্ষণ করে আর এতে ১৬ জন নিহত হন।

হামলার কথা নিশ্চিত করে এতে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

গত সোমবার একই অঞ্চলের আরেকটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৪টি শিশুসহ ৩৭ জন নিহত হয়েছিলেন।

চলতি মাসে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলো ২০২১ সালে মালি সীমান্তের নিকটবর্তী তিলাবেরি ও তাহৌয়া অঞ্চলে ৪২০ জনেরও বেশি বেসামরিককে হত্যা ও আরও লাখো মানুষকে তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।

আফ্রিকার সাহেল অঞ্চলে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা। এসব হামলাগুলোকে তাদের তৎপরতার অংশ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।