২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ১৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ায় ১৬ আরোহী নিয়ে এমআই-৮ মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে ৯ জনকে জীবিত পাওয়া গেছে। ৭ জন এখনও নিখোঁজ রয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Aug 2021, 10:00 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

বৃহস্পতিবার সকালের দিকে দেশটির ফার ইস্ট কামচাতকা অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জরুরি সেবা সংস্থা এবং সংবাদ সংস্থাগুলো এ খবর জানিয়েছে।

স্থানীয় জরুরি সেবা সংস্থা জানায়, ভিতিয়াজ-এয়ারো কোম্পানির এই হেলিকপ্টারটিতে ১৩ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিলেন। হেলিকপ্টারটি কামচাতকা উপদ্বীপের দক্ষিণে একটি লেকের কাছে বিধ্বস্ত হয়।

জরুরি সেবা সংস্থার এক সূত্রের উদ্ধৃতি দিয়ে আরআইএ সংবাদ সংস্থা বলেছে, হেলিকপ্টারটিতে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ থেকে পর্যটকদের নিয়ে আসা হচ্ছিল। হেলিকপ্টারটি লেকে পড়ে গিয়েছিল।

কামচাতকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা ঘটনাস্থল থেকে ৯ জনকে জীবিত উদ্ধারের খবর জানিয়েছে। এদের ৭ জন যাত্রী এবং ২ জন ক্রু।

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে মানুষের বাস কম হলেও অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যর জন্য পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য। এই উপদ্বীপ মস্কো থেকে ৬ হাজার কিলোমিটারেরও বেশি পূর্বে এবং আলাস্কা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার পশ্চিমে।