২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপকে পাঠানো বুলেট ভরা খাম জব্দ করল ইতালি পুলিশ

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ঠিকানায় পাঠানো পিস্তলের তিনটি বুলেট ভরা একটি খাম জব্দ করেছে ইতালির মিলান শহরের পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 07:22 PM

Updated : 07 Apr 2022, 11:28 PM

চিঠি বাছাইয়ের একটি কেন্দ্রে এই খাম জব্দ করার কথা পুলিশ সোমবার জানিয়েছে।

পোস্টাল কর্মীরা খামটি পাওয়ার পর পুলিশ ডাকে। রয়টার্স বার্তা সংস্থাকে পুলিশ জানিয়েছে, চিঠিটি পাঠানো হয়েছে ফ্রান্স থেকে।

এর ওপরের ঠিকানায় লেখা ছিল “দ্য পোপ, ভ্যাটিকান সিটি, সেন্ট পিটারস স্কয়ার।” এ ব্যাপারে ভ্যাটিকানের মুখপাত্র তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি।