২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে কোভিড চিকিৎসার হাসপাতালে আগুন, নিহত ৭

মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা চলা একটি প্রাইভেট হাসপাতালে আগুনে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Dec 2020, 06:36 PM

Updated : 08 Apr 2022, 01:50 AM

স্থানীয় কয়েকজন কর্মকর্তা ও সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

কায়রো থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) উত্তর-পূর্বাঞ্চলের এল ওবুর এলাকায় মিসর আল আমাল হাসপাতালে শনিবার সকাল ৯টার দিকে এ আগুন লাগে।

প্রাথমিক তদন্ত শেষে নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনার পর হাসপাতাল খালি করে ফেলা হয় এবং রোগীদেরকে কায়রোর একটি পাবলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার নতুন ১,১৮৯ জনের ভাইরাস শনাক্ত হওয়া এবং ৪৩ জন মারা যাওয়ার খবর জানিয়েছেন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১,৩১৫ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ৭,৩৫২ জন।