২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্বাচনে লাখ লাখ ভোট গণনার অপেক্ষায়

যুক্তরাষ্ট্রে ভোট শুরুর পর ২৪ ঘণ্টা পেরিয়েছে। এমনকী ভোট শেষের পরও ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। তবু অনেক রাজ্যে লাখ লাখ ভোট গণনা করা এখনও বাকি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 12:23 AM

Updated : 08 Apr 2022, 01:35 AM

মিশিগানের কর্মকর্তারা বলেছেন, এক লাখের কিছু বেশি ভোট গণনা বাকি আছে। জর্জিয়ায় গণনার অপেক্ষায় আছে দু’লাখ ভোট।

উইসকনসিনে ভোট গণনা শেষ হলেও 'ট্রিপল চেকিং’ প্রক্রিয়ায় নির্ভুল গণনা নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়েছে। গোটা দেশজুড়েই এমন লাখ লাখ ভোট এখনও গণনা হওয়ার অপেক্ষায়।

এ পর্যায়ে নির্বাচনে তুমুল লড়াই চলছে পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানের মতো কয়েকটি রাজ্যে।

দুই পক্ষই জয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করেছে। বাইডেন পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন করতে পারেন, তবে ট্রাম্পের তেমন কর্মসূচি নেই।