২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডা, ওহাইও, টেক্সাসে ট্রাম্পের জয়

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে বিবেচিত রাজ্য ফ্লোরিডা, ওহাইও ও টেক্সাসে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 01:55 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

ট্রাম্প গুরুত্বপূর্ণ এই তিনটি রাজ্যে জয় পাওয়ায় ফলাফল আসার শুরুতেই তাকে হারানোর বাইডেনের স্বপ্ন ফিকে হয়ে গেছে।

তবে বাইডেন অ্যারিজোনা ও রাস্ট বেল্টের ‘ব্লু ওয়াল’ হিসেবে পরিচিত তিনটি রাজ্যের ওপর ভর করে হোয়াইট হাউসের আশা এখনও টিকিয়ে রেখেছেন। 

রাস্ট বেল্টের তিন রাজ্যের ইলেকটোরাল ভোট নিয়ে তিনি হোয়াইট হাউস জয় করেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বাইডেন।

রাস্ট বেল্টের ওই তিনটি রাজ্যের ভোট গণনায় কয়েকদিন লেগে যেতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে ট্রাম্পকে অবশ্যই ফ্লোরিডায় জিততে হত। এই রাজের ইলেকটোরাল ভোট ২৯টি।

পাশাপাশি আরও দুটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যে জয় পাওয়ায় হোয়াইট হাউসে ফেরার পথে ভালোভাবেই টিকে রইলেন ক্ষমতাসীন এ প্রেসিডেন্ট।