২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন প্রিন্স ‍উইলিয়াম: গণমাধ্যম

ব্রিটিশ যুবরাজ চার্লস যখন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, এপ্রিলের ওই একই সময়ে তার ছেলে প্রিন্স উইলিয়ামও কোভিড-১৯ এর সংস্পর্শে এসেছিলেন বলে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 01:12 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

রোববার রাতে কেনসিংটন প্রাসাদের সূত্রের বরাত দেশটির দুটি গণমাধ্যম এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এর মধ্যে সান সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, রানি এলিজাবেথের নাতি ও ব্রিটিশ সিংহাসনের লাইনে থাকা দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়াম তার করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কথা গোপন রেখেছিলেন কারণ তিনি দেশবাসীকে উদ্বিগ্ন করতে চাননি।

“গুরুত্বপূর্ণ অনেক কিছুই ঘটে চলছিল আর তার মধ্যে কাউকে উদ্বিগ্ন করতে চাইনি আমি,” সংবাদপত্রটি উইলিয়ামের উদ্ধৃতি দিয়ে আলাপচারিতার সময় এক পর্যবেক্ষককে তিনি এমনটি বলেছেন বলে জানিয়েছে।

সান জানিয়েছে, প্রাসাদের চিকিৎসরাই তার চিকিৎসা করেছেন আর তিনি সরকারি গাইডলাইন মেনে নরফোকে তাদের আনমার হলের বাড়িতে আইসোলেশনে ছিলেন। 

কেনসিংটন প্রাসাদের সূত্রটি সানকে বলেছেন, “করোনাভাইরাসে উইলিয়ামের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এক পর্যায়ে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, ওই সময় তার পাশে থাকা সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন।” 

রোববার রাতে কেনসিংটন প্রাসাদের সূত্রগুলোর মাধ্যমে বিবিসিও এই খবরের সত্যতার বিষয়ে নিশ্চিত হয়েছে। কিন্তু এ বিষয়ে বিবিসির কাছে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি কেনসিংটন প্রাসাদ ও প্রিন্স ‍উইলিয়ামের দপ্তর।  

রোববার রাতে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে মন্তব্য করার মতো প্রাসাদের কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

২৫ মার্চ উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসের বাসস্থান থেকে জানানো হয়েছিল যে পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ এসেছে। মৃদু উপসর্গের লক্ষণ নিয়ে চার্লস সাত দিনের জন্য তার স্কটল্যান্ডের বাসভবনে স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন।

করোনাভাইরাস মহামারীর প্রকোপ ব্রিটেনজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পরীক্ষায় পজিটিভ আসার ২৮ দিনের মধ্যে দেশটিতে ৪৬ হাজার ৭১৭ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে আর সামগ্রিকভাবে আক্রান্তদের মৃত্যু আমলে নিলে সনদ অনুযায়ী মৃতের সংখ্যা ৫৮ হাজার ৯২৫ জনে দাঁড়ায় বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন:

কোভিড-১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কোয়ারেন্টিনে  

করোনাভাইরাস: ইংল্যান্ডে ৪ সপ্তাহের জন্য ফের লকডাউন  

ইংল্যান্ডে ভাইরাসের সংস্পর্শে আসছে দৈনিক ‘এক লাখ লোক’  

যুবরাজ চার্লস করোনাভাইরাস আক্রান্ত  

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন করোনাভাইরাসে আক্রান্ত