২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: সৌদি আরবে মৃত্যু হাজার ছাড়াল

বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাসে সৌদি আরবে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 10:05 AM

Updated : 08 Apr 2022, 12:57 AM

মঙ্গলবার আরও ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে দেশটিতে কোভিড-১৯ এ নিশ্চিত মৃতের মোট সংখ্যা এক হাজার ৫২ জন হয়েছে।

একদিনে আরও চার হাজার ২৬৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।

শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত ৮৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন বলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে বিশ্বের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৫৫ হাজার ২৬৬ জন ছিল।

শনাক্ত ২১ লাখ ৩৭ হাজার ৭১৬ জন আক্রান্ত নিয়ে তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে ব্রাজিল, রাশিয়া ও ভারত সবচেয়ে আক্রান্ত দেশ হিসেবে আছে। 

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বজুড়ে চার লাখ ৪১ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। এক লাখ ১৬ হাজারেরও বেশি মৃত্যু নিয়ে এই তালিকায়ও যুক্তরাষ্ট্র শীর্ষে আছে।