২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে এলজিবিটি কর্মীদের অধিকার দিয়ে সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এলজিবিটি কর্মীদের কাজের অধিকারের সুরক্ষায় রায় দিয়েছে। এর মধ্য দিয়ে সমকামী ও হিজড়াদের বিরুদ্ধে বৈষম্য নিষিদ্ধ করল আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jun 2020, 01:16 AM

Updated : 08 Apr 2022, 12:56 AM

এ সম্প্রদায়ের মানুষেরা কর্মক্ষেত্রে বৈষম্যর শিকার হলে কিংবা তাদের এ পরিচয়ের কারণে চাকরিচ্যুত হলে নিয়োগকর্তার বিরুদ্ধে মামলা করতে পারবে।

যুক্তরাষ্ট্রে এলজিবিটি (সমকামী, উভকামী ও রূপান্তরকামী) সম্প্রদায়ের মানুষের জন্য এ এক বড় পাওয়া।

যুক্তরাষ্ট্রজুড়ে সমকামী এবং হিজড়ারা চাকরিক্ষেত্রে বৈষম্যর শিকার হয়ে আসছে। ২৮ টি রাজ্যেই এর বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেই।

আদালতের রায়ের পর সমকামী অধিকার গোষ্ঠী `জিএলএএডি' এর প্রেসিডেন্ট বলেছেন, এলজিবিটিকিউ আমেরিকানদের এখন আর তাদের এই পরিচয়ের কারণে চাকরি হারানোর ভয় নেই। তারা নির্ভয়ে কাজ করতে পারবে।

সমকামী পরিচয়ের কারণে চাকরিচ্যুত হওয়া সংক্রান্ত দুটি মামলা এবং হিজড়া অধিকারের আরেকটি মামলায় আদালত ওই রায় দিয়েছে।

সমকামী অধিকারের দুটি মামলার একটি জর্জিয়া এবং অপরটি নিউ ইয়র্কের। আর হিজড়া অধিকার মামলাটি মিশিগানের।

আদালতের রায়ে বলা হয়েছে, কেউ সমকামী এবং হিজড়া হওয়ার কারণে নিয়োগকর্তা তাকে চাকরিচ্যুত করলে তা নাগরিক অধিকার আইনের লঙ্ঘন বলে গণ্য হবে।