২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jun 2020, 08:25 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “শুক্রবারের জুমার নামাজ চলাকালে শের শাহ-ই-সুরী  মসজিদে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।”

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্র ১৮ বছরের যুদ্ধাবসানে দেশটিতে আফগান সরকার এবং তালেবান জঙ্গিদের মধ্যে শান্তি আলোচনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানে আছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর উপস্থিতিও। সম্প্রতি কয়েক মাসে গোষ্ঠীটি কাবুলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।