২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় করোনাভাইরাস আক্রান্ত ২৬০,০০০ ছাড়াল

রাশিয়ায় নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৬০,০০০ ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 May 2020, 09:46 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১৩ জন। আর নতুন আক্রান্ত হয়েছে ১০,৫৯৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২,৪১৮ এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২, ৮৪৩ জনে।

মস্কোয় কত মানুষ আক্রান্ত হয়েছে তা জানতে সেখানে শুক্রবার অধিবাসীদের অ্যান্টিবডি টেস্ট করা শুরু হয়েছে। মে’র শেষ নাগাদ প্রতিদিন ২ লাখের বেশি মানুষের ভাইরাস পরীক্ষা করা হবে বলে জানিয়েছে মস্কোর মেয়র।

রাশিয়ায় মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও একের পর এক করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন-সহ রাশিয়ার চার মন্ত্রী এ ভাইরাসের শিকার হয়েছেন। এ তালিকায় সর্বেশেষ সংযোজন রাশিয়ার শিক্ষামন্ত্রী ভ্যালেরি ফকভ। যদিও তিনি এরই মধ্যে সেরে উঠেছেন।

এর আগে রুশ প্রধানমন্ত্রী, নির্মাণমন্ত্রী এবং সংস্কৃতিমন্ত্রী ভাইরাস আক্রান্ত হন। তারা চিকিত্‍‌সাধীনে আছেন। গত ১২ মে ভাইরাস সংক্রমিত হয়েছেন পুতিনের মুখপাত্র ক্রেমলিনও। তারও চিকিত্‍‌সা চলছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাশিয়া চীনের সঙ্গে সীমান্ত খুব তাড়াতাড়ি বন্ধ করলেও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ভ্রমণ বন্ধে দেরী করেছিল। সে সময়ই ছুটি কাটাতে বিদেশে থাকা রুশদের অনেকে ভাইরাস সংক্রমিত হন।

রাশিয়া সংক্রমণ বাড়তে থাকার মধ্যেই লকডাউন ধাপে ধাপে শিথিলের ঘোষণা দিয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও রাশিয়ায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এখনো বিশ্বে অনেক দেশের তুলনায় কম।

পুরনো খবর:

সংক্রমণ বাড়ার মধ্যেই লকডাউন শিথিলের ঘোষণা রাশিয়ার