২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জুন থেকে অবাধ চলাচলের অনুমতি পাবে ইতালীয়রা

ইতালি লকডাউন শিথিল করে আগামী ৩ জুন থেকে দেশজুড়ে নাগরিকদের অবাধ চলাচলের অনুমতি দেবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 May 2020, 06:38 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

ইতালি সরকারের এক খসড়া আদেশ শুক্রবার হাতে পাওয়ার পর একথা জানিয়েছে রয়টার্স।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালিই মার্চে প্রথম দেশজুড়ে কড়াকড়ি আরোপ করেছিল। এখন সংক্রমণ কমে আসতে থাকায় দেশটি লকডাউন থেকে বেরিয়ে আসছে।

রয়টার্স জানিয়েছে ইতালির খসড়া আদেশটি শুক্রবার অনুমোদন পাওয়ার কথা রয়েছে। তবে সময়ের আগে সেটি কিছুটা সংশোধনও করা হতে পারে।

আদেশটিতে বলা হয়েছে, আগামী ৩ জুন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আর ১৮ মে থেকে ইতালির এক একটি অঞ্চলে মানুষ অবাধে চলাফেরা করতে পারবেন।

দেশটির বিভিন্ন কারখানা চালু হবে ৪ মে থেকে এবং দোকানপাট খুলবে সোমবার থেকে। এ সময় ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখবে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২২৩,০৯৬।আর মারা গেছে ৩১,৪০০ জন।