২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে জরুরি অবস্থা বাড়ল ৩১ মে পর্যন্ত

একমাসের জরুরি অবস্থা শেষ না হতেই তা ফের ২৪ দিন বাড়িয়েছে জাপান। আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে এ জরুরি অবস্থা বলবৎ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 04:49 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

করোনাভাইরাস রোধে সোমবার সরকারের বিশেষ প্যানেলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ৮ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত জাপানে প্রথমবারের মত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

সোমবার বিকালের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবে বলেন, “আগামী ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত আমরা জরুরি অবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি।”

“সবক’টি প্রদেশে যেভাবে জরুরি অবস্থা চলছিল ঠিক একই নিয়মে চলবে।আর এ সময়ের মধ্যে জরুরি অবস্থা পরবর্তী সময়ে করণীয় বিষয় নিয়ে আলোচনা চলবে।”

কোভিড-১৯ এ এখন পর্যন্ত জাপানে ১৫ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় সাড়ে ৫শ’ মানুষ।

আবে বলেন, “ভাইরাস আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। এরপরও প্রাণহানি কমাতে আমাদের সর্তক থাকতে হবে।” জরুরি অবস্থা ঘোষণা করে ৮০ শতাংশ মানুষকে ঘরে রাখা গেছে বলে তিনি দাবি করেন।

জাপানের প্রধানমন্ত্রীর জরুরি অবস্থা ঘোষণার কোনো ক্ষমতা ছিল না। গতমাসে সংসদে এক বিলে জরুরি অবস্থা জারির বিল পাশ হয়। এরপরই সরকার দেশের প্রয়োজনে এ ঘোষণা দেওয়ার ক্ষমতা পায়। 

জরুরি অবস্থার মধ্যে জাপানে সীমিত পরিসরে রেস্তোঁরা খোলা রয়েছে। তবে সুপারশপ, ব্যাংক ও অন্যান্য দোকানপাট একটি নিদিষ্টি সময় পর্যন্ত খোলা থাকছে।

পুরনো খবর:

করোনাভাইরাস: জাপানে এক মাসের জরুরি অবস্থা