২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, মৃত ৬

নেটো সামরিক জোটের সামরিক মহড়া চলাকালে গ্রিসের এক দ্বীপের উপকূলে কানাডার নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2020, 11:03 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

এ ঘটনায় হেলিকপ্টারটির এক ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ অপর পাঁচ ক্রু সদস্যেরও মৃত্যু হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে, কানাডার সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

কী কারণে সিকোস্কি সিএইচ-১৪৮ সাইক্লোন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে তারা।

বুধবার আইয়োনিয়ান সাগরে অবস্থানরত কানাডার একটি ফ্রিগেট থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি গ্রিসের কেফালোনিয়া দ্বীপের উপকূলে বিধ্বস্ত হয়। ওই এলাকায় থাকা তল্লাশি ও উদ্ধার অভিযান দলটি এখন নিখোঁজদের লাশের খোঁজ করছে।

কানাডার সশস্ত্র বাহিনীর ‘ছয় সদস্যের মৃত্যুতে’ শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।