২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাড়ছে

সিঙ্গাপুরে মাঝখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে এলেও হঠাৎ করেই তা আবার বাড়তে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর প্রবাসী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 05:42 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

গত ১৫ মার্চ একদিনে সর্বোচ্চ ১৪ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়

গত কয়েকদিনে গড়ে ১০ থেকে ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে৷ তবে নতুন আক্রান্তদের বেশিরভাগেরই বাহিরের দেশগুলোর সঙ্গে যোগ রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গতকালের ১৪ জনসহ মোট ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্তের হয়েছেন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০৫ জন। সোমবারের ১৪ জনের মধ্যে ৯ জনেরও আক্রান্ত অন্যান্য দেশগুলোর সাথে যোগ রয়েছে।

তাই সর্তকতা অবলম্বনের জন্য সিঙ্গাপুর সরকার ৭ টি দেশকে নিষিদ্ধ করেছে।এ সাতটি দেশ থেকে সিঙ্গাপুর ভ্রমণে যাওয়া যাবে না এমনকি সিঙ্গাপুরকে ট্রানজিট হিসেবেও ব্যবহার করা যাবে না৷ দেশগুলো হল : চীন ফ্রান্স,জার্মানি, ইতালি,ইরান, দক্ষিন কোরিয়া ও স্পেন৷

তাছাড়া, সিঙ্গাপুরে বসবাসকারীদের কিছু দেশে ভ্রমণের ক্ষেত্রে কড়া নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব দেশ থেকে ভ্রমণ শেষে সিঙ্গাপুরে বসবাসকারীরা সিঙ্গাপুরে ফিরলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশসমূহ হল ; চীন, দক্ষিন কোরিয়া, ইরান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, জাপান, সুইজারল্যান্ড, ইংল্যান্ড এবং আসিয়ান দেশগুলো (ব্রুনাই, লাওস, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন,থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর)। তবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নাগরিকরা এ নির্দেশনার অওতাভুক্ত নয়।

আর কয়েকটি দেশ থেকে সিঙ্গাপুরে ভ্রমণ কিংবা চাকরির সুবাদে যাওয়া যাবে তবে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশগুলো হল : জাপান, সুইজারল্যান্ড, ইংল্যান্ড এবং আসিয়ান দেশগুলো। তবে মালয়েশিয়া এর আওতাভুক্ত হবে না

তবে আসিয়ানভুক্ত দেশগুলো থেকে আসার আগে করোনাভাইরাস মুক্ত স্বাস্থ্য সনদ নিয়ে আসতে হবে৷

বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোন নির্দেশনা জারি করা হয়নি। তাই বাংলাদেশীদের সিঙ্গাপুরে আসা যাওয়ার ক্ষেত্রে তেমন কোন প্রভাব পড়বে না।তবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসার পর বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ যদি করোনাভাইরাসে কোন লক্ষণ ধরা পড়ে তবে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হবে৷ আর সুস্থ থাকলে সরাসরি নিজ নিজ বাসস্থানে যেতে পারবে৷

সিঙ্গাপুরে বসবাসকারী স্থানীয় ও অভিবাসীদের করোনাভাইরাসের চিকিৎসা সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে বিনামূল্যে করা হচ্ছে৷ তবে ভিজিটরদের চিকিৎসা ব্যয় সিঙ্গাপুর সরকার বহন করবে না