২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বাজেট প্রস্তাবে বিদেশি সাহায্য কাটছাঁট, সামরিকব্যয় বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮০০০০ কোটি ডলারের বাজেট প্রস্তাব করতে চলেছেন। তার এ বাজেটে বৈদেশিক সহায়তা ২১ শতাংশ কমানো হয়েছে এবং সামরিক ব্যয় ০ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Feb 2020, 11:18 PM

Updated : 08 Apr 2022, 12:20 AM

সোমবারই ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট প্রস্তাব করার কথা রয়েছে ট্রাম্পের। এতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতেও বরাদ্দ কমাচ্ছেন। বরাদ্দ বেশি থাকছে অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোতে এবং প্রতিরক্ষায়। প্রশাসনিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।

চীন এবং রাশিয়ার উদীয়মান অর্থনীতির হুমকি মোকাবেলায় বাজেটে তহবিল বাড়ানো হচ্ছে।সামরিক ব্যয় ০ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে করা হচ্ছে ৪০ হাজার কোটি ডলার।

তাছাড়া,বৈদেশিক সাহায্য গত অর্থবছরের ৫ হাজার ৫৭০ কোটি ডলার থেকে কমিয়ে নতুন অর্থবছরে করা হচ্ছে, ৪ হাজার ৪১০ কোটি ডলার। এবছর ১ অক্টোবর থেকে এ অর্থবছরের শুরু এবং শেষ ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরে।

ট্রাম্প গতবছরই তার বাজেট প্রস্তাবে বৈদেশিক সাহায্য কমাতে চেয়েছিলেন।কিন্তু কংগ্রেসের তীব্র বিরোধিতার কারণে সফল হতে পারেননি।

এবারও ট্রাম্প প্রশাসনিক ব্যয়ের যে রূপরেখা দিচ্ছেন তা ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, বিশেষ করে নির্বাচনের এ বছরে।

২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষায় এবার তিনি দেয়াল নির্মাণের জন্য বাজেটে ২শ’ কোটি ডলার বরাদ্দ চাইবেন। গতবছর তিনি দেয়ালের জন্য এর চেয়ে অনেক বেশি (৮শ’ ২০ কোটি) ডলার চেয়েছিলেন।