মরক্কোয় নৌকা ডুবে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৯
মরক্কোর তান তান বন্দর উপকূলে মাছধরার একটি নৌকা ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ নয় জন।
নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে বলে জানায় দেশটির মৎস বিভাগ।
রাজধানী রাবাত থেকে ৮৫৬ কিলোমিটার দূরে শুক্রবার নৌকাডুবির ওই ঘটনা ঘটে।
নৌকাটি বৃহস্পতিবার তান তান বন্দর থেকে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে রওয়ানা হয়। তখন আকাশ পরিষ্কার ছিল। গভীর সমুদ্রে থাকা অবস্থায় নৌকাটি থেকে কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি বলে জানান কর্মকর্তারা।
