ফের ট্রাক থেকে উদ্ধার ৪১ শরণার্থী, এবার গ্রিসে
গ্রিসের উত্তরাঞ্চলে জান্থি শহরে ট্রাক থেকে ৪১ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগই আফগান বলে জানিয়েছে পুলিশ।
সোমবার জান্থি শহরে নিয়মিত তল্লাশির সময় একটি ট্রাককে দাঁড় করায় পুলিশ। তখনই দেখা যায়, হিমঘরের মতো রেফ্রিজারেশন ব্যবস্থায় ট্রাকের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে ওই ৪১ জনকে।
ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শরণার্থীদেরকেও। এক পুলিশ কর্মকর্তা জানান শরণার্থীরা অক্ষত আছেন। আর ট্রাকের রেফ্রিজারেশন ব্যবস্থাও চালু ছিল না।
কিছুদিন আগেই যুক্তরাজ্যের সাসেক্সে একটি লরি থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধারের ঘটনার রেশ না কাটতেই ফ্রান্সের লরি থেকে ৩১ পাকিস্তানি উদ্ধারের ঘটনার পর এবার গ্রিসেও ট্রাক থেকে শরণার্থী উদ্ধারের খবর এল।
২০১৫ সাল থেকে শরণার্থীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে গ্রিস। শরণার্থীরা তুরস্ক থেকে গ্রিস হয়ে ইউরোপে পাড়ি জমায়। তুরস্কের কাছে এজিয়ান দ্বীপের শিবিরগুলোতে আছে প্রায় ৩৪ হাজার আশ্রয়প্রার্থী ও শরণার্থী।
