২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সিনাইয়ে ৮৩ জঙ্গি নিহত

মিশরে সিনাইয়ের মধ্য ও উত্তরাঞ্চলে গতমাসে নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে ৮৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2019, 06:26 PM

Updated : 08 Apr 2022, 04:59 PM

সোমবার সেনাবাহিনী জানায়, অপরাধী সন্দেহে আরো ৬১ জন আটক হয়েছে। তাছাড়া, ২৮ সেপ্টেম্বর থেকে চলা ওই অভিযানের সময়টিতে ৩৭৬ টি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে এবং সেগুলো নিষ্ক্রিয়ও করা হয়েছে।

সিনাইয়ে জিহাদি বিভিন্ন গোষ্ঠী এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে গত ফেব্রুয়ারি থেকে বড় ধরনের অভিযান শুরুর পর থেকে সশস্ত্র বাহিনী শত শত জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে। মাঝে মধ্যেই তারা জঙ্গি নিহতের খবর জানায়।