২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরুনে ভূমিধসে ২২ জনের মৃত্যু

ক্যামেরুনের পাহাড়ি শহর বাফোউসামে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কয়েকটি বাড়ি চাপা পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Oct 2019, 10:10 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার এ খবর প্রচার করে। এখনো ৩৪ জন নিখোঁজ আছেন বলে জানায় আফ্রিকানিউজ ডটকম। তাদের খোঁজে ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধার অভিযান চলছে।

সেন্ট্রাল আফ্রিকায় বর্ষা মৌসুম প্রায় শেষ হতে চলেছে। কিন্তু এ সময়ে অন্যান্য বছরের তুলনায় এবার বৃষ্টিপাত অনেক বেশি হচ্ছে।

ভারি বৃষ্টিতে ক্যামেরুনের প্রতিবেশী দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বন্যায় প্রায় ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

এছাড়া সাউথ সুদানেও ভারী বৃষ্টিতে বন্যার খবর পাওয়া গেছে।