২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে উড়াল সেতু ধসে নিহত ৩

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে একটি উড়াল সেতু ধসের ঘটনায় ৩ জন নিহত ও আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2019, 03:04 PM

Updated : 08 Apr 2022, 04:51 PM

বৃহস্পতিবার উক্সি শহরের মহাসড়কে অবস্থিত ওই সেতুটি ধসে পড়ে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেতুটির ভাঙা অংশ নিচের তিনটি গাড়ির ওপর পড়লে দুটি গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অপর গাড়িটিতে কেউ ছিল না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ধসে পড়ার সময় উড়াল সেতুটি থেকে তিনটি গাড়ি ও দুটি ট্রাকও নিচে পড়ে যায়।  

জিয়াংসুর শহর ও যোগাযোগ মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছে সিনহুয়া।

দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও কর্তৃপক্ষ পরে মৃতের সঠিক সংখ্যা ৩ বলে জানায়।