মালিতে ভবন ধ্বসে নিহত ১৫
মালির রাজধানী বামাকোতে নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
এক কর্মকর্তা সোমবার একথা জানান। রোববার ভোররাতের দিকে আবাসিক ওই ভবনটি ধসে পড়ে। সারাদিন উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তুপ থেকে বের করা হয়েছে নারী, পুরুষ ও শিশুদের।
২৬ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে বলে ফোনে রয়টার্সকে জানিয়েছেন নিরাপত্তামন্ত্রীর এক মুখপাত্র।
সরকার বলছে, মানদন্ড অনুযায়ী নির্মাণকাজ না করার কারণেই সম্ভবত ভবনটি ধসে পড়েছে। কর্তৃপক্ষ ভবন ধসের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
মালিতে অধিকাংশ ক্ষেত্রেই কোন অনুমতি ছাড়া ভবন নির্মাণের কারণে এ ধরনের ধস সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
