জাপানে টয়োটার প্রধান কার্যালয়ে আগুন
জাপানের টয়োটা মটর কর্পোরেশন তাদের প্রধান কার্যালয় ‘টয়োটা সিটিতে’ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
রাজধানী টোকিও থেকে ৩২০ কিলোমিটার পশ্চিমে নাগোয়া নগরীর কাছে টয়োটা সিটিতে শুক্রবার আগুনের ওই ঘটনা ঘটে।
ভবনের প্রযুক্তি উন্নয়ন বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কোম্পানির এক মুখপাত্র।
আগুন লাগার পরপরই সব কর্মীকে নিরাপদে বের করে আনা হয় এবং কেউ এ ঘটনায় আহত হননি বলেও জানান তিনি।
সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে তে প্রকাশিত ছবিতে দেখা যায়, লোকজন ভবন থেকে বেরিয়ে আসছেন।
ভবন থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়।
