ঝড় ব্যারি: লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে মৌসুমি ঝড় ব্যারি। অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
গত কয়েক দিনে ধরে মেক্সিকো উপসাগরে অবস্থান করা ঝড় ব্যারি আরো শাক্তি সঞ্চয় করে হ্যারিকেনের রূপ নিয়ে ভূমিতে আছড়ে পড়বে বলে আশঙ্কা আবহাওয়াবীদদের। ওই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৪ কিলোমিটারের বেশি হতে পারে।
বর্তমানে ব্যারি ঘণ্টায় তিন মাইল বেগে লুইজিয়ানার দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার সকাল নাগাদ সেটি উপকূলে আঘাত হানতে পারে বলে জানায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
ঝড়ের সঙ্গে আকস্মিক বন্যা বড় ধরণের ঝুঁকি হয়ে উঠতে পারে বলে স্থানীয়দের সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
এনডব্লিউএস’র পূর্বাভাসে বলা হয়, “উপসাগরে ব্যারি খুবই ধীর গতিতে এগুচ্ছে। যার অর্থ সেটি শক্তি সঞ্চয় করছে এবং উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি ও বন্যার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে।
ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার কারণে স্থানীয় সরকার ঝড়ে জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে কেন্দ্র থেকে বড় ধরণের সহায়তা পাবে।
এর আগে ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে নিউ অরলেন্স নগরী পানির নিচে তলিয়ে গিয়েছিল।
