মার্কিন ধনকুবের ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী রস পেরোর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ধনকুবের এবং দুইবারের স্বতন্ত্র প্রেসিডেন্ট পদপ্রার্থী রস পেরো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এ বছরের শুরু থেকে তিনি লিউকেমিয়ার চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি তার মৃত্যুর খবর জানায়।
আত্ম-প্রতিষ্ঠিত ব্যবসায়ী রস পেরট ১৯৬২ সালে ‘ইলেক্ট্রনিক্স ডেটা সিস্টেমস’ প্রতিষ্ঠা করেন। কম্পিউটার ডেটা শিল্পে তার নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয়।
১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে দেশ জুড়ে তার নাম ছড়িয়ে পড়ে। নির্বাচনী বিতর্কে তিনি ভারসাম্যপূর্ণ বাজেট এবং বিদেশে কর্মীর খোঁজ বন্ধ করার আহ্বান জানিয়ে বেশ লোকপ্রিয় হয়ে উঠেছিলেন।
যদিও ওই নির্বাচনে পেরট ডেমক্রেটিক প্রার্থী বিল ক্লিনটনের কাছে হেরে যান। তিনি ১৯ শতাংশ ভোট পেয়েছিলেন।
১৯৯৬ সালে রিফর্ম পার্টি গঠন করে তিনি আবারও প্রেসিডেন্ট প্রার্থী হন।
রস পেরোর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “রসপেরো, মাটি ফুঁড়ে বেরিয়ে আসা ব্যবসায়ী, একজন প্রেমময় স্বামী, ভাই, বাবা, দাদা, মঙ্গলবার ভোরে ডালাসে নিজ বাড়িতে পরিবার ঘেরা অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।”
